Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

Latest Post

  1. পাইকগাছা - কয়রা বাসীর উদ্দেশ্যে খোলা চিঠিঃ

  2. প্রাণপ্রিয় কয়রা-পাইকগাছা বাসী, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই কারণ আপনাদের কারণেই আমি আজকের আমি। 

  3. মোঃ রশীদুজ্জামান মোড়ল

  4. বিশ্ববিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সবার মত নিজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সময় যখন আমার এসেছিল তখন আপনাদের ভালভাষা আমাকে বেধেছিল এক অবিচ্ছেদ্য মায়াজালে; ছিড়তে পারিনি আজও সেই মায়ার বাধন। আপনাদের ভালবাসা আমাকে টেনে নিয়ে গেছে অনাহারির ঘরে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মিছিলে। প্রকারান্তরে রাখতে পারিনি নিজের ঘরের খবর, হাড়ির খবর। আমার পরিবার, বিশেষ করে কণ্যাত্রয় আপনাদের আর সকলের সন্তানের মতই অপেক্ষা করেছে আমার জন্য রাতের পর রাত জেগে আমার বাড়ি ফেরার পথ চেয়ে, কিন্তু ফিরতে পারিনি কোন দিন, পারিনি আপনাদের আর সকলের মত বুকে জড়িয়ে নিজের সন্তানকে নিয়ে পারিবারিক সুখের সময় পার করতে। অপেক্ষা করতে করতে পিতৃস্নেহ বঞ্চিত হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই দিনটির কথা আমি ভুলতে চেষ্টা করেছি আপনাদের ভালবাসায় যে দিনটি আমি প্রথম বাবা হওয়ার খবরটি পেয়েছিলাম কারাগারের লোহার প্রকোষ্ঠে বসে। খুব কষ্ট লেগেছিল আমার প্রথম সন্তানের জন্য যে দিন সে তার বাবার প্রথম স্পর্শটি থেকে বঞ্চিত হয়েছিল আমার কারাবাসের কারণেই। আশায় বুক বেধেছিল আমার পরিবার তথা সন্তানেরা এই ভেবে যে, তাদের পিতা এক সন্তানকে বঞ্চিত করেছে তার লাখো পাইকগাছা -কয়রা বাসীর ভাগ্য পরিবর্তনের জন্য। লড়াইয়ের সাথিরা, মিছিলের এবং শ্লোগানের সাথিরা আমার পথ চলার প্রেরণা হয়ে থেকেছে সব সময়। আর সেই প্রেরণাই আমাকে নির্বাচনের সাহস যুগিয়েছে। আমি বিত্তবান, তবে ধনে নয়, বিত্তবান আপনাদের ভালবাসায়। সারাজীবন অসাম্প্রদায়িক রাজনীতির চর্চাই আমার ব্রত। চেষ্টা করেছি নিজের সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবার। চলার পথের ভ্রান্তি নিয়ে আমি দুশ্চিন্তায় থাকিনি কখনোই, কারণ আমার আপন মানুষ আপনারা নিশ্চয়ই আমার উদ্দেশ্য নিয়ে ভুলবুঝবেন না। পথ চলতে চলতে জীবনের ৪৫ টি মূল্যবান বছর কখন যে এই রাজনীতির ময়দানে আপনাদের সাথে পার করেছি তা বুঝতেই পারিনি। অকালে চুলের একটিও আজ আর হয়তো অবশিষ্ট নেই পাক ধরতে, কমতে শুরু করেছে শরীরেরও বল, কেবল কমেনি আপনাদের কাছ থেকে পাওয়া মনের বল। আজও আমি স্বপ্ন দেখি আপনাদের পাশে থেকে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাশ, মাদক এবং দূর্ণিতি মুক্ত কয়রা - পাইকগাছার। সময় এসেছে জেগে ওঠার। আগামিকালের নতুন সূর্যকে শপথ করে আসুন এই নির্বাচনে আপনার, আমার, সকলের প্রিয় নৌকা প্রতিকে আমাদের সকলের মূল্যবান ভোট প্রদান করে আমাদের সকলের স্বপ্নের কয়রা-পাইকগাছা গড়ে তুলতে অবদান রাখি। নিবেদক আপনাদের সেবক রশীদুজ্জামান।.

Contributors

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget