Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

“সারা জীবন চুরি-বাটপারি করে শেষ বয়সে এসে নামাজ ধরেছে”

অন্যায় করেও কেউ জান্নাতে যায়, আর অন্যায় না করেও কেউ জাহান্নাম কামায় !


উত্তরা তিন নম্বর সেক্টর মসজিদের পশ্চিম দিকে কয়েকটি টং দোকান। পরিচিত কয়েক ভাই চা খাচ্ছেন। ইশার আযান হওয়ার সাথে সাথেই সেই টং দোকানের পাশ দিয়ে মসজিদের গেটে ঢুকলেন একজন বয়স্ক ব্যক্তি। সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবী। দেখলেই একজন আলাহ-ভীরু বান্দা মনে হয়। প্রতি ওয়াক্তেই আযানের পর পরই মসজিদের বাম দিকের গেট দিয়ে ঢুকতে দেখা যায় এই মানুষটিকে।
এরকম একজন সম্পর্কে টং দোকানে চা খেতে থাকা ভাইদের একজন উপরের মন্তব্য করলেন। মন্তব্য করেই থেমে থাকেননি। বরং প্রায় বিশ মিনিট ধরে আশেপাশের সবাইকে শোনালেন সত্য মিথ্যা মিলানো এক লম্বা ইতিহাস। বয়স্ক মানুষটি সম্পর্কে কিছু কথা আমিও আগে থেকে জানতাম, আজ আরও নতুন কিছু শুনলাম।
যাই হোক। লেকচার শেষে সমালোচনাকারীকে বললাম,
ভাই! তুমি তার অতীত কৃতকর্ম সম্পর্কে তো সব জান। আজ আরও দশজনকে জানালে। তোমার এই বর্ণনার কারণে আজকের আগ পর্যন্ত যারা তাঁকে ভাল হিসেবে জানত, তারাও আজ থেকে তাঁকে ঘৃণা করতে শুরু করবে। কিন্তু তোমাদের দৃষ্টিতে ঘৃণিত এই লোকটি কি তার কাজের জন্য অনুতপ্ত হয়ে তওবা করেছে কিনা, যাদের হক নষ্ট করেছে তাদের কাছে মাফ চেয়েছে বা ক্ষতিপূরণ দিয়েছে কিনা, সেই ব্যাপারে কিছু কি জান?
থতমত খেয়ে বললো, না তা কেমনে বলবো?
বললাম, যদি সে সত্যিই অনুতপ্ত হয়ে এ কাজগুলো করে থাকে, তাহলে এর অর্থ হল,তুমি এমন একজনের অনর্থক সমালোচনা করলে, যাকে সবাই ঘৃণা করলেও আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। আর একারণে, হতে পারে হাজার অন্যায় করার পরও এ ব্যক্তি সঠিক ভাবে তওবা করার ফলে জান্নাতি হবে, আর তুমি ভবিষ্যতে সেই অপরাধে লিপ্ত হয়ে তওবা ছাড়াই মৃত্যুবরণ করবে………
বলতে দ্বিধা নেই, মানুষের অতীত কৃতকর্ম নিয়ে আলোচনা সমালোচনা থেকে আমি নিজেও মুক্ত নই। কিন্তু কেন যেন আজ অন্যের মুখে শোনার পর এতটাই বিশ্রী লাগছিল, বলার মত না। ভাবছিলাম, এরকম কত তওবাকারির সমালোচনা করে আমরা সাময়িক আনন্দ নেই এবং নিজেদেরকে কঠিন আযাবের জন্য তৈরি করি আর ওদিকে অনুতপ্ত মানুষগুলো তওবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নেয়।
অন্যায় করেও কেউ জান্নাতে যায়, আর অন্যায় না করেও কেউ জাহান্নাম কামায় !

Labels:

Post a Comment

[facebook][blogger][disqus]

Contributors

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget