Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

Daily News | Funny Videos | Breaking News, Latest News, Sports News and Actors News

করোনাভাইরাস চিকিৎসায় সীতাকুণ্ডে ১০ শয্যার ইউনিট

করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তাঁর চিকিৎসায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষায়িত হাসপাতালে আলাদা ইউনিট খোলা হয়েছে। এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যাণ্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডিতে) হাসপাতালের ১০ শয্যার ইউনিট। হাসপাতালটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বুধবার ওই হাসপাতালে চীন ফেরত দুই শিক্ষার্থী স্বেচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা করতে যান। তাঁরা ওই হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের আগামী কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে বলে জানিয়েছে চিকিৎসকেরা। তাঁরা গত ২৪ জানুয়ারী চীন থেকে বাংলাদেশে আসেন।
মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, করোনাভাইরাস যেহেতু সংক্রামক ব্যাধি। তাই এই ভাইরাস প্রতিরোধ করতে রোগীকে বিশেষ পোশাকে রাখতে হয়। সরকার পর্যাপ্ত পোশাক তাদের পাঠিয়েছেন। করোনাভাইরাস চিকিৎসার জন্য তাঁর নিজের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল কাজ করবে। সমস্যা হলো, তাঁদের হাসপাতালে ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হবে।
অধ্যাপক মামুনুর রশীদ বলেন, যে দুই ছাত্র হাসপাতালে ভর্তি, তাঁদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে গত বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
বিমানবন্দর কিংবা সমুদ্রবন্দরে আসা কোন লোককে এ রোগে আক্রান্ত সন্দেহ হলে তাঁদের এই হাসপাতালে পাঠাতে বলা হয়েছে বলে জানান তিনি।
Labels:

Post a Comment

[facebook][blogger][disqus]

Contributors

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget